ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নষ্ট পোলট্রি ফিড বিক্রির বিক্রির দায়ে পাঁচ যুবক গ্রেফতার

চট্টগ্রাম কাস্টমসের ধংস করা আমদানি নিষিদ্ধ নষ্ট ভূসি (পোলট্রি ও ফিস ফিড) বিক্রির দায়ে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরের আনন্দবাজার এলাকা থেকে তাদের কাছ থেকে ৬০ বস্তা পচা ভুসি ও নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন- নজরুল ইসলাম লিটন, সুজন কান্তি দে, গিয়াস উদ্দিন, মো. ইউসুফ ও আশরাফ ইসলাম রনি।


মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, আনন্দ বাজার বেড়ি বাঁধ সংলগ্ন সিটি করপোরেশনের ডাম্পিং ইয়ার্ডে ৬ মাস আগে কাস্টমসের ধ্বংস করে মাটিচাপা দেওয়া নষ্ট ভুসি বিক্রির চেষ্টা করছিল তারা। এসব নষ্ট ভুসি প্রসেস করে পোলট্রি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হতো বলে আমরা জানতে পেরেছি। যা পরবর্তীতে মানব দেহের জন্যও ক্ষতিকর প্রভাব ফেলতো। কারা এসব নষ্ট ভুসি কেনে তাদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑